প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ । ১:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৫১ সদস্য আটক

অনলাইন ডেস্ক

কিশোর গ্যাং এর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানা ও ডিবি পুলিশের অভিযানে ৫১ জন সদস্য আটক করা হয়েছে। সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

তিনি জানান, নবাগত পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশক্রমে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ জন সদস্য আটক করেন। তাদের মধ্যে ১৩ জনকে জুয়া আইন, ১ জন সাজা প্রাপ্ত আসামী ,২৫ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী আটক করা হয়।

এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জনকে কিশোর অপরাধী সন্দেহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিশোর গ্যাং নির্মূলে চাঁদপুর জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রিন্ট করুন