প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ । ৭:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বন্যায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বহু মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো এক চিঠিতে তিনি এ শোকবার্তা জানান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় ভয়াবহ বন্যার সংবাদ জানতে পেরে আমরা গভীরভাবে মর্মাহত। এ দুর্যোগে বহু মানুষের প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক শোক ও সমবেদনা জানাচ্ছি। এই দুঃসময় অতিক্রমে ইন্দোনেশিয়ার জনগণের প্রতি রইল আমাদের প্রার্থনা।’

তিনি আরও উল্লেখ করেন, ইন্দোনেশিয়ার দ্রুত পুনর্গঠন ও পুনরুদ্ধার কার্যক্রমে বাংলাদেশ প্রয়োজনীয় সকল সহযোগিতা দিতে প্রস্তুত।

প্রিন্ট করুন