প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ । ২:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বেপরোয়া বাসের চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া পশ্চিম বাজারের আরিবাড়ি রাস্তার মাথায় চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি মহামায়া বাজার মসজিদের খাদেম মোহাম্মদ মাঈনুল পাটওয়ারীর ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ছাড়ে যাওয়া ‘সৌদিয়া’ পরিবহনের একটি বাস শিশুটিকে পেছন দিক থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।

দুঃখজনক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ ঘাতক বাস ও চালককে শনাক্তে কাজ করছে।

প্রিন্ট করুন