প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ । ২:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর মডেল থানা নবাগত ওসির যোগদান

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ফয়েজ আহম্মেদ। সোমবার (৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে যোগদান করেন।

এর আগে তিনি শরীয়তপুরের সখিপুর থানা, যমুনা সেতু পূর্ব থানা, ফরিদপুর জেলা ডিবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমন–অভিযানে তাঁর অভিজ্ঞতা উল্লেখযোগ্য বলে পুলিশ সূত্র জানায়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী নবাগত ওসির যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে চাঁদপুর সদর মডেল থানার বিদায়ী অফিসার ইনচার্জ মো. বাহার মিয়াকে ঢাকা পুলিশ রেঞ্জে বদলি করা হয়েছে। বিদায়ী ওসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে থানার কর্মকর্তা–কর্মচারীরা নতুন ওসির মাধ্যমে থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।

প্রিন্ট করুন