প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ১২:০১ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অত্যাধুনিক ‘টাইফুন’ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, লেটার অব ইনটেন্ট স্বাক্ষর

অনলাইন ডেস্ক

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য আধুনিকতম ‘ইউরোফাইটর টাইফুন’ যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রে বড় অগ্রগতি এসেছে। ইতালীয় প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো স্পা–এর সঙ্গে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে লেটার অব ইনটেন্ট (LoI) স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ নথি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

এ ছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

বিমানবাহিনীতে যুক্ত হবে অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান

বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে বহুমুখী যুদ্ধক্ষমতার Multi-Role Combat Aircraft (MRCA) সংগ্রহের পরিকল্পনা দীর্ঘদিনের। নতুন LoI অনুযায়ী, লিওনার্দো স্পা বাংলাদেশকে ইউরোফাইটর টাইফুন (Eurofighter Typhoon) যুদ্ধবিমান সরবরাহ করবে—যা বাংলাদেশ বিমানবাহিনীর অগ্রগামী যুদ্ধবিমান হিসেবে কাজ করবে।

এটি ভবিষ্যতের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

প্রিন্ট করুন