প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ১১:৫৩ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাকিলায় অটোবাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক যাত্রীর

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের বাকিলা এলাকায় অটোবাইক দুর্ঘটনায় আহসান কবির রতন (৬৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাকিলা বাজারের দক্ষিণ পাশে রেললাইন সংলগ্ন পুতার বাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আহসান কবির রতন মনিহার গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন অত্যন্ত পরিচিত ও প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিজ বাড়ি থেকে অটোবাইকে করে গফুর হাজী সড়ক হয়ে হাজীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে বাকিলা বাজারের দক্ষিণ পাশে রেললাইন সংলগ্ন সড়ক দিয়ে উপরে ওঠার সময় অটোবাইকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি উল্টে পাশের একটি ডোবায় পড়ে যায়।

দুর্ঘটনায় আহসান কবির রতন শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট করুন