প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ৬:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ক্ষমতা আঁকড়ে থাকার মানসিকতাই দেশকে পিছিয়ে দিয়েছে : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

ক্ষমতা ধরে রাখার মানসিকতাই বাংলাদেশকে পিছিয়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, এ দেশে একবার ক্ষমতায় বসলে অনেকেই চেয়ার ছাড়তে চান না—এই প্রবণতাই জাতির অগ্রগতির বড় অন্তরায়।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে আরবি বিভাগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “কয়েকদিন পর আমরা বিদায় হয়ে যাবো। আমরা ক্ষমতা আঁকড়ে রাখার মানসিকতায় বিশ্বাস করি না। আল্লাহ যতদিন সুযোগ দিয়েছেন, ততদিন দায়িত্ব পালন করেছি, এখনও করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই আমার ব্যক্তিগত জিনিসপত্র চট্টগ্রামে পাঠিয়ে দিচ্ছি। নতুন সরকার শপথ নিলে আমরা দায়িত্ব ছেড়ে দেব। এতে আমাদের কোনো দুঃখ নেই।”

আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ দুইদিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির অংশ হিসেবে বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সামনে থেকে আরবি বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

প্রিন্ট করুন