প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ৬:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নৌ কমান্ড সৈয়দ আহম্মদ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার উল্লাহ পাটোয়ারী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা এবিএম নয়ন, আনোয়ার হোসেন বতু, মফিজল ইসলাম এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়।

প্রিন্ট করুন