বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)।
সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর কোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হবে।
দায়িত্ব পালনকালে বিচার বিভাগকে আরও স্বাধীন ও কার্যকর করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কারণে প্রধান বিচারপতি হিসেবে ড. সৈয়দ রেফাত আহমেদ স্মরণীয় হয়ে থাকবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

অনলাইন ডেস্ক :