প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৮:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আইএল টি-টোয়েন্টি: ১ ওভারে ১ রানে ৩ উইকেট মোস্তাফিজের

খেলা ডেস্ক :

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। এক ওভারে মাত্র ১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার। ইনিংসের ১৮তম ওভারে রশিদ খান, টম ব্যান্টন ও গজনফরকে আউট করেন দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা মোস্তাফিজ।

আইপিএল নিলামে আগের দিন ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পরই এমন পারফরম্যান্স দেখালেন তিনি।

তবে শেষ পর্যন্ত এমআই এমিরেটসের বিপক্ষে ম্যাচে ৭ রানে হারে দুবাই ক্যাপিটালস। ব্যাট হাতে ১ রান করে রানআউট হন মোস্তাফিজ।

আইএল টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচ শেষে মোস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৯টিতে।

প্রিন্ট করুন