প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৯:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ডেভিল হান্ট অভিযানে দুই যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশে উপজেলার কালির বাজার এলাকা থেকে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি এসএম তুহিন রায়হান (৪৮) এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা মো. সুমন খান (৪০)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এসএম তুহিন রায়হান ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দুর্গাপুর এলাকার বাসিন্দা। অপর গ্রেফতারকৃত মো. সুমন খান গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ধানুয়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) ফরিদগঞ্জ বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবেই এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন