চাঁদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড বিএনপির ২ নম্বর মহল্লা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ আছর ১১ নম্বর ওয়ার্ডের খলিফা বাড়ি সড়কে শান্তিপূর্ণ পরিবেশে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর সংগ্রাম এবং দেশ ও জনগণের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন।
দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতা প্রার্থনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক :