প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ১১:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকার বাইরে প্রথম সফরে বগুড়া যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে প্রথম রাজনৈতিক সফর শুরু করতে যাচ্ছেন। এর অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি বগুড়া সফর করবেন তিনি।

রবিবার (৪ জানুয়ারি) দলের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক জানান, মনোনয়নপত্র পরীক্ষা করে কোনো ধরনের অসঙ্গতি বা ত্রুটি পাওয়া যায়নি। ফলে আইনগত সব দিক বিবেচনায় তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল ও আলোচনা। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

প্রিন্ট করুন