আসন সমঝোতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আজ বুধবার জানাবে ১১ দল। দুপুরে দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এবং সন্ধ্যায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান মঙ্গলবার দিবাগত রাত ১টায় নিজের ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ১৪ জানুয়ারি বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।”
এ ছাড়া গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিস বৈঠক করে জানিয়েছে, ১৪ জানুয়ারি সকাল ১১টায় কেন্দ্রীয় মজলিসে জরুরি অধিবেশন অনুষ্ঠিত হবে এবং এর পর জাতীয় নির্বাচন সংক্রান্ত দলীয় সিদ্ধান্ত প্রকাশিত হবে।
১১ দলের একটি সূত্র জানায়, ইসলামি আন্দোলনের মঙ্গলবারের মিটিং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। দলটি জামায়াতের সঙ্গে এবং নিজেদের অভ্যন্তরীণভাবে বসেও কোনো সমঝোতা নির্ধারণ করতে পারেনি। সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে সিদ্ধান্তটি বুধবারই চূড়ান্ত হবে।

অনলাইন ডেস্ক :