প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত মতলব গড়াই অঙ্গীকার: ড. জালাল

স্টাফ রিপোর্টার

একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত মতলব গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি নেতা ড. জালাল। তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

সম্প্রতি ছেংগারচরে আয়োজিত এক রাজনৈতিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম প্রধান এবং সঞ্চালনা করেন ছেংগারচর পৌর যুবদল নেতা নুর নবী।

ড. জালাল বলেন, “মতলবের মানুষ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে একটি সহিংসতামুক্ত ও উন্নত জনপদ গড়ে তোলা সম্ভব। রাজনীতি হবে মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়।”

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা আলহাজ ফিরোজ আহমেদ, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুকুর পাটোয়ারী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার এবং মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান।

এছাড়া বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মুনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী, সুইডেন প্রবাসী বিএনপি নেতা শাহাদাত হোসেন কায়সার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসার এবং উপজেলা জাসদের সভাপতি সাংবাদিক মো. ফরুক মোল্লা।

সভায় উপস্থিত ছিলেন পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও জাসদের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার। বক্তারা মতলবের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রিন্ট করুন