মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে তাদের দায়িত্ব বণ্টন করা হয়।
উপদেষ্টাদের দায়িত্ব বণ্টনের মধ্যে প্রতিমন্ত্রী পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান মাহদী আমিন।
এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মাহদী আমিন।
মাহদী আমিনের ফেসবুক স্ট্যাটাস
“প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আমার কাজের যে ব্যাপ্তি, তার অংশ হিসেবে শিক্ষা ও কর্মসংস্থানের সঙ্গে সংশ্লিষ্ট চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও জনগণের নেতা তারেক রহমানকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ।”
প্রসঙ্গত, মাহদী আমিন চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের কৃতি সন্তান।

অনলাইন ডেস্ক :