প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খাজনা ছাড়াই ব্যবসার সুযোগ: হাজীগঞ্জে বাজার ইজারা নিয়ে এমপির ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের রায়চো ও বেলচোঁ বাজারের ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর এসেছে। বাজারে খাজনা আদায় বন্ধ রেখে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ করে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক-এর নির্দেশনায় রায়চো বাজারের ইজারার সম্পূর্ণ অর্থ পরিশোধ করবেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাছান মিয়াজী। অন্যদিকে বেলচোঁ বাজারের ইজারার অর্থ নিজ উদ্যোগে পরিশোধ করবেন সংসদ সদস্য নিজেই।

এই সিদ্ধান্তের ফলে রায়চো ও বেলচোঁ বাজার এলাকায় এখন থেকে কোনো ব্যক্তি বা পক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায় করতে পারবে না। এতে করে ব্যবসায়ীরা অতিরিক্ত আর্থিক চাপ ছাড়াই নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন উদ্যোগ ব্যবসায়ী সমাজের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। মানবিক ও ব্যবসাবান্ধব এই সিদ্ধান্তের জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগ বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে এবং এলাকায় ব্যবসা-বাণিজ্যের গতি ও স্থিতিশীলতা বাড়াতে ভূমিকা রাখবে।

প্রিন্ট করুন