চলতি বছরের সাদাকাতুল ফিতর (ফিতরা) নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। বুধবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জনপ্রতি ফিতরার হার
✅ সর্বনিম্ন: ১১০ টাকা (গম বা আটা অনুযায়ী)
✅ সর্বোচ্চ: ২,৮০৫ টাকা (পনির অনুযায়ী)
কোন খাদ্যে কত ফিতরা
ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি খাদ্যের যেকোনো একটির মাধ্যমে বা এর বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করা যাবে:
🌾 গম/আটা:
অর্ধ সা (১ কেজি ৬৫০ গ্রাম) = ১১০ টাকা
🌾 যব:
এক সা (৩ কেজি ৩০০ গ্রাম) = ৫৯৫ টাকা
🌴 খেজুর:
এক সা (৩ কেজি ৩০০ গ্রাম) = ২,৪৭৫ টাকা
🍇 কিসমিস:
এক সা (৩ কেজি ৩০০ গ্রাম) = ২,৬৪০ টাকা
🧀 পনির:
এক সা (৩ কেজি ৩০০ গ্রাম) = ২,৮০৫ টাকা
গুরুত্বপূর্ণ কথা
দেশের বিভিন্ন অঞ্চলের বাজারদরের তারতম্য অনুযায়ী স্থানীয় মূল্যে ফিতরা আদায় করা যাবে।
সামর্থ্য অনুযায়ী যেকোনো একটি পণ্য বা এর সমমূল্য নগদে ফিতরা দেওয়া বৈধ।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

অনলাইন ডেস্ক :