প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ওমরাহ হজ পালন করতে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বাংলাদেশ বিমানে যাত্রা করে তিনি প্রথমে মদিনায় পৌঁছাবেন।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্যাহ সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ এবং দোয়া কামনার উদ্দেশ্যেই এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ওমরাহ পালনে যাচ্ছেন। সফরকালে তিনি মসজিদে নববী-তে নামাজ আদায় এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন। এরপর তিনি মক্কায় গিয়ে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সফরসূচি

দলীয় সূত্র জানায়, ওমরাহ পালন শেষে আগামী ৭ মার্চ দেশে ফিরবেন শেখ ফরিদ আহমেদ মানিক। পরদিন ৮ মার্চ তিনি চাঁদপুরে পৌঁছাবেন।

চাঁদপুরবাসীর কাছে দোয়া প্রার্থনা

ওমরাহ পালনের উদ্দেশে দেশ ছাড়ার আগে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি দেশ, জনগণ ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান।

প্রিন্ট করুন