প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ । ১০:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র রমজান উপলক্ষে মতলব পৌরসভা-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) পৌরসভা কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কেএম ইশমাম। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান, পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, পৌর প্রকৌশলী ফেরদৌস আলম এবং মতলব দক্ষিণ থানা-এর পুলিশ পরিদর্শক আখিল চন্দ্র সরকার।

এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মতলব পৌর শাখার সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, সহ-সভাপতি ডা. শোয়েব আহমেদ, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রিন্ট করুন