প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ । ৭:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের যুব জাগরণ ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া

১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের যুব জাগরণ ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফতেজংপুর দারুস্সুন্নাত দ্বীনিয়া মাদ্রাসা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, সংগঠনের সকল সদস্যের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং মনির মুন্সির তত্ত্বাবধানে অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়। এতে রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দসহ যুব জাগরণ ঐক্য পরিষদ, ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ সামাজিক কার্যক্রম যেন পূর্বের ন্যায় সফলভাবে পরিচালিত হতে পারে, সে জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।

এ সময় মুন্সী মোঃ গোলাম মোস্তফা সকলের নিকট দোয়া কামনা করে বলেন, আল্লাহ পাক যেন এই ইফতার মাহফিল কবুল করেন এবং ভবিষ্যতেও যেন সংগঠনটি সমাজের কল্যাণে পূর্বের ন্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে।
স্থানীয়দের মতে, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যবদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রিন্ট করুন