প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ । ১১:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদকমুক্ত সমাজ গঠনে চাঁদপুর জেলা পুলিশ বদ্ধপরিকর: এসপি রবিউল হাসান

নিজস্ব প্রতিবেদক

মাদকমুক্ত সমাজ গঠনে চাঁদপুর জেলা পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন মোঃ রবিউল হাসান। তিনি বলেন, মাদকের ভয়াবহতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই সবচেয়ে কার্যকর উপায়।

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের লক্ষ্যে চাঁদপুর সদর থানা-এর ০২ নং আশিকাটি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। তিনি তার বক্তব্যে মাদকের কুফল সম্পর্কে আলোকপাত করেন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। এ সময় তিনি উপস্থিত জনসাধারণের মতামতও শোনেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর; সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসারবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।

প্রিন্ট করুন