প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ । ৪:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেল দুর্ঘটনায় আহতের ৩ দিন পর কচুয়ার জামায়াত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কচুয়ার জামায়াত নেতা গাজী শওকত আলী (৬৫)।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিহত গাজী শওকত আলী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নারায়ণগঞ্জ জেলা শাখার রোকন এবং ঢাকাস্থ কচুয়া ফোরামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর জানাজা শেষে তার মরদেহ কচুয়া উপজেলা-র জয়নগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট করুন