প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ । ৩:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক আহেমদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে চাঁদপুর জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন আহেমদ জিয়াউর রহমান।

রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুরে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া অন্যান্য নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), লুৎফুন নাহার (চুয়াডাঙ্গা), হরে জান্নাত (খুলনা), মর্জিনা আক্তার (মাদারীপুর), মো. আবু সাঈদ (ব্রাহ্মণবাড়িয়া), জি এম সরফরাজ (হবিগঞ্জ), ইসরাত জাহান কেয়া (নরসিংদী), শিল্পী রানী রায় (মেহেরপুর), মুহ. রাশেদুল হক প্রধান (লালমনিরহাট), মো. সানিউল ফেরদৌস (বান্দরবান)।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট করুন