প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ । ২:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

পেশাগত মর্যাদা রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হাইমচর প্রেসক্লাব-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৬-এর শপথ গ্রহণ অনুষ্ঠান।

সোমবার (৩০ মার্চ) প্রেসক্লাব ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অমিত রায় বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। হাইমচরের উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরতে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ওসি মোহাম্মদ নাজমুল হাসান
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু
একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ এহসানুল হক
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিদের ফুল ও সম্মাননা ব্যাজ দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন