প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ । ১০:৪৭ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জমি নিয়ে বিরোধ: হামলায় অন্তঃসত্তা নারীসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের কচুয়া উপজেলা-এ জমিতে জোরপূর্বক মাটি ভরাটের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্তা নারীসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার আইনপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—সুমাইয়া আক্তার (২০), রিয়া মনি (১৫), রাজিয়া বেগম (৫৫) ও বিল্লাহ হোসেন (৬২)।
তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে অন্তঃসত্তা সুমাইয়া আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বশির আহম্মেদ অভিযোগ করেন, একই গ্রামের রফিকুল ইসলাম ও তার লোকজন তাদের জমিতে জোরপূর্বক মাটি ভরাটের চেষ্টা করে। এ সময় সুমাইয়া আক্তার ঘটনাটি ভিডিও ধারণ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে।

তিনি জানান, এরপর দেলোয়ার হোসেন, নবীর হোসেন, আনোয়ার হোসেন, রফিকুল ইসলামসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং তাদের মারধর করে গুরুতর আহত করে।

পরিবারের দাবি, এর আগেও গত ১২ মার্চ একইভাবে প্রতিপক্ষ তাদের জমি দখলের চেষ্টা করে এবং মারধরসহ বিভিন্নভাবে হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কচুয়া থানা-এ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রিন্ট করুন