প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ । ১১:০১ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লেংটার মেলায় টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, খাদেমকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা-এর সাদুল্লাপুর ইউনিয়নে অবস্থিত হযরত শাহ সোলেমান লেংটার মাজার-এ ওরশ ও মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রধান খাদেম গুরুতর জখম হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহ সোলেমান লেংটার ১০৭তম ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় প্রথম দিনেই বিপুল সংখ্যক ভক্ত-অনুসারীর সমাগম ঘটে। ভক্তরা মাজারে নগদ টাকা, গরু, ছাগল ও মহিষসহ বিভিন্ন দান-অনুদান প্রদান করেন।

এসব দানকৃত অর্থ ও পশু ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়ার ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং মেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রিন্ট করুন