প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ । ২:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা-এ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি আলো ফাউন্ডেশন-এর উদ্যোগে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি ডা. মোহাম্মদ কামাল হোসেন পলাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সুমন মিয়া ও নারী বিষয়ক সম্পাদক উম্মে সায়মা আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. ফখরুল আলম পাটওয়ারী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মো. আফজাল হোসেন, মো. মেরাজুন্নবী রাজু, আমেনা আক্তার, ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন ও মো. মাজহারুল ইসলাম জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ইঞ্জি. নুরুন নাহার তানিয়া, মহিউদ্দিন সিয়াম, মো. শামীম হোসেন, নুর নবী দিপু, কোষাধ্যক্ষ মো. আজাদুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মো. হোসাইন মিয়াজি, সদস্য মো. শাহনেওয়াজ টিপু, রাকিবুল হাসান তপদার, শাহাবুদ্দিন নয়নসহ সংগঠনের অন্যান্য সদস্য ও কৃতি শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপজেলার কৃতি শিক্ষার্থীদের দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সাফল্যের জন্য সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়। বিশেষভাবে সার্বিক সহযোগিতার জন্য মো. ফখরুল আলম পাটওয়ারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

প্রিন্ট করুন