প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ৮:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাচার পুলিশ ফাঁড়িতে নতুন ইনচার্জ হিসেবে যোগ দিলেন এসআই সাজ্জাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

কচুয়া উপজেলার সাচার পুলিশ ফাঁড়িতে নতুন ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এসআই সাজ্জাদ হোসেন।

গত ৩১ মার্চ তিনি হাজিগঞ্জ থানা থেকে বদলি হয়ে সাচার পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। তিনি পূর্বের ইনচার্জ মো. শাহজাহানের স্থলাভিষিক্ত হয়েছেন।

জানা যায়, সাজ্জাদ হোসেন ২০২৩ সালে বাংলাদেশ পুলিশ-এর উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন এবং চাঁদপুর জেলাতেই তার কর্মজীবনের সূচনা হয়।

উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. লোকমান হোসেনের সন্তান।

নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর সাজ্জাদ হোসেন সাচার পুলিশ ফাঁড়ি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

প্রিন্ট করুন