বাংলাদেশ পুলিশ-এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সারাদেশে ২ হাজার ৭০৩ জন নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে জেলাভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার মধ্যে বিভিন্ন জেলায় শূন্যপদ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর জেলায় নিয়োগ দেওয়া হবে ৪৫ জন কনস্টেবল।
নিয়োগের তালিকায় সবচেয়ে বেশি পদ রয়েছে—
ঢাকা: ২২৬ জন, চট্টগ্রাম: ১৪৩ জন, কুমিল্লা: ১০১ জন, ময়মনসিংহ: ৯৬ জন।
এছাড়া অন্যান্য জেলাতেও চাহিদা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া বাংলাদেশ পুলিশ-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক