প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ । ৭:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ভোজ্যতেলের দাম আবার বাড়লো: লিটারপ্রতি নির্ধারণ ১৯৯ টাকা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববাজারের প্রভাব বিবেচনায় দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১,০৪০ টাকা এবং খোলা (লুজ) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়-এ অনুষ্ঠিত ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার কারণে দেশের বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নতুন নির্ধারিত এ দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রিন্ট করুন