বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর চাঁদপুর জেলা শাখার জন্য ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
শনিবার (২ মে) কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে ইসমাইল পাটোয়ারী-কে আহ্বায়ক এবং জিয়াউর রহমান সোহাগ-কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক: মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোরশেদ আলম বাহাদুর, মো. ইদ্রিস আলী মুন্না, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব ও মো. শাহাদাত হোসেন প্রিন্স
কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক