জাতীয় আইনগত সহায়তা সংস্থা-এর মাধ্যমে সরকারি খরচায় এ পর্যন্ত ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এই সহায়তা প্রদান করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ৬ লাখ ৫৭ হাজার ৩৩৪ জন, পুরুষ ৭ লাখ ৪ হাজার ৮৬৫ জন, শিশু ৭৫ হাজার ৪৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ৭৪ জন।
এ সময়ের মধ্যে মোট ৪ লাখ ৬২ হাজার ৬৪৩টি মামলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেওয়া হয়েছে।
সংস্থার অধীনে বিভিন্ন পর্যায়ে সহায়তার চিত্রে দেখা যায়—
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ৪৭৪ জন।
দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১১ লাখ ৭৫ হাজার ৬৪৪ জন।
ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৪১ জন সেবা পেয়েছেন।
এছাড়া, জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বরের মাধ্যমে আরও ২ লাখ ১৫ হাজার ৭৭ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আর্থিকভাবে অসচ্ছল জনগণকে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর অধীন পরিচালিত হয়।

নিজস্ব প্রতিবেদক