শাহরাস্তি উপজেলা-এ এক শিশু শিক্ষার্থীকে ইভটিজিংয়ের ঘটনায় চার যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
জানা গেছে, উপজেলার মনিরা আজিম একাডেমি-এর এক শিক্ষার্থীকে পাঁচ বখাটে মিলে ইভটিজিং করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
আটককৃতরা হলেন—মো. রাকিবুল হাসান (১৮), আশরাফুল করিম (১৯), তানজিল ছিদ্দিক সৌরভ (১৮) এবং তাহসিম বিল্লাহ তানি (১৮)। অভিযুক্তদের বাড়ি চিতোষী পূর্ব ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
অন্যদিকে, অপর অভিযুক্ত মাহফুজ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার অভিভাবক আদালতে মুচলেকা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক