লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।
সোমবার (১১ মে) দুপুরে নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় নিজ বাসায় অবস্থানকালে হামলার শিকার হয়ে তারা নিহত হন।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি এলাকার নাহিদুল ইসলাম।
লেবাননে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে ইসরায়েলি বিমান হামলা হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নাবাতিয়েহর একটি হাসপাতালে নিয়ে যায়।
দুই প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক :