প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ৪:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাঁজাগাছ উদ্ধার, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে অভিযান চালিয়ে একটি গাঁজাগাছ উদ্ধার এবং এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) রাতে উপজেলার দেইচর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এসআই মো. রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে দেইচর গ্রামে অভিযান চালান। এ সময় একটি বাড়ির আঙিনা থেকে প্রায় ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়।

একই সঙ্গে গাঁজা চাষের অভিযোগে মো. নজরুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামের নয়ন বাড়ির মৃত শাহাদাত হোসেনের ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, উদ্ধার করা গাঁজাগাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন