প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ২:১৩ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

৩০ মে চাঁদপুর সফরে আসছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাড. আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিজ্ঞ চিফ প্রসিকিউটর অ্যাড. মো. আমিনুল ইসলাম (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) আগামী ৩০ মে চাঁদপুর সফরে আসবেন। সফরকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে সফরকালে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

পত্র অনুযায়ী, সফরসূচিতে চিফ প্রসিকিউটর অ্যাড. মো. আমিনুল ইসলাম সড়কপথে নিজ বাসভবন থেকে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ-কুমিল্লা-গৌরীপুর হয়ে চাঁদপুরে পৌঁছাবেন। তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী পাঁচগাঁও এলাকার তওহাদার বাড়ি (এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা) অবস্থান করবেন।

সফর শেষে বিকেলে তিনি পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন বলে জানা গেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সফরকালে চাঁদপুরের পুলিশ সুপার, চাঁদপুর সদর মডেল থানা ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যাতায়াত ও অবস্থানকালীন সর্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ৩০ মে নির্ধারিত এ সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রিন্ট করুন