প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ৭:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে মতলব নিউ হোস্টেল মাঠে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর এবং মতলব পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. শোয়েব আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ক্রীড়াপ্রেমীরা।
প্রতিযোগিতায় মতলব পৌর একাদশ ও উপজেলা একাদশ অংশগ্রহণ করে। ম্যাচে মতলব পৌর একাদশ ৩-০ গোলের ব্যবধানে উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তারা যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

প্রিন্ট করুন