প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬ । ৮:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পরিচ্ছন্ন হাজীগঞ্জ গড়তে বিডি ক্লিনের নতুন নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা আন্দোলনে সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-এর হাজীগঞ্জ উপজেলা টিমের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীরা।

নবগঠিত কমিটিতে সাবরিনা ইসলাম অধরা উপ-সমন্বয়ক, জাহিদুল হাসান উপজেলা সমন্বয়ক, হাওলাদার সোহেল উপজেলা সহ-সমন্বয়ক, ফয়সাল আমিন আইটি অ্যান্ড মিডিয়া সমন্বয়ক এবং আবদুল্লাহ আল মাহমুদ লজিস্টিকস সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে বিডি ক্লিন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, নতুন নেতৃত্ব সেই কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করবে। তাঁদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সচেতনতা কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন নেতৃত্বের হাত ধরে হাজীগঞ্জে পরিচ্ছন্নতা আন্দোলন আরও বেগবান হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্তদের প্রতি জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

প্রিন্ট করুন