নিষিদ্ধ সংগঠনের নাশকতা, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
তিনি আরও বলেন, “নিষিদ্ধ, ফ্যাসিস্ট ও গুপ্ত সংগঠন যেন রাজপথে নামতে না পারে, সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে। নিষিদ্ধ দল রাজনীতি করার কোনো অধিকার রাখে না এবং তাদের সেই সুযোগও দেওয়া হবে না।”
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
প্রতিবাদ মিছিলে জেলা যুবদলের সহ-সভাপতি শাহানূর বেপারী শানু, মোস্তফা বন্দুকসী, শামীম জমাদার, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক হাওলাদার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন বেপারী, পারভেজ আলম রবিনসহ পৌর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক