চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল শাহরাস্তি পৌরসভার নিজমেহার এলাকার ঠাকুরবাড়ির সামনে খিলা-কালীবাড়ি সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানে এসআই মো. শমসেদ হোসেন, এএসআই মো. শহীদুল্লাহ ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক