চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজীর কামতা গ্রামের মোল্লা বাড়ির অসহায় বাসিন্দা সকিনা বেগমের গৃহ নির্মাণে টিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহরাস্তি পৌরসভা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা শাহ আলম।
বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও শাহরাস্তি পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বাদশা ফয়সাল, পৌর জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম এবং ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মাওলানা মাইনুদ্দিন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। তারা মানবিক সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আহসান হাবিব পাটওয়ারী