প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ । ৭:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাইমচরে বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার পলাতক আসামি

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের হাইমচর উপজেলায় দ্বিতীয় বিয়ে করতে এসে গ্রেপ্তার হয়েছেন মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শহিদ গাজী ওরফে সবুজ গাজী।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কালাচৌকিদার মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, রাজধানীর যাত্রাবাড়ী থানায় ২০১৬ সালে দায়ের করা একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি সবুজ গাজী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি হাইমচর উপজেলার চরভাঙ্গা (পূর্ব নাম গাজীপুর) এলাকার বাসিন্দা।

সম্প্রতি দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্যে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ের কনে দেখার প্রস্তুতির আগেই কালাচৌকিদার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাইমচর থানা পুলিশ।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায়।

পরোয়ানাভুক্ত আসামি সবুজ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রিন্ট করুন