প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ৪:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ১৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) কচুয়া থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই আবু তাহের মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের সুবিদপুর মোড়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় মাঈন উদ্দিন প্রকাশ রাজন (৩৯) ও মো. মনিরুজ্জামান প্রকাশ মিলনকে (৩৬) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

একই দিন রাত ১১টার দিকে একই নেতৃত্বে এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ১ নম্বর সাচার ইউনিয়নের কলাকোপা এলাকায় পৃথক অভিযান চালান। এ সময় মো. রেদোয়ান ভূইয়া (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামিকে সোমবার (১৪ জুলাই) আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন