প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ । ৭:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক দোয়াভাঙ্গা এজেন্ট শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সেবা মাস-২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র দোয়াভাঙ্গা এজেন্ট শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা হুমায়ূন কবির।
উদ্বোধনী বক্তব্যে দোয়াভাঙ্গা এজেন্ট শাখার ইনচার্জ মো. ফায়সাল মিয়া গ্রাহকদের উদ্দেশে ব্যাংকের আধুনিক সেবা, শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ব্যাংকের অঙ্গীকার তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, হাজীগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মু. মাহবুবুল হাছান। তিনি বলেন, “গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। সেবার মান আরও উন্নত করে গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে ব্যাংক নিরলসভাবে কাজ করছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মু. মোশাররফ হোসাইন।
গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন হাফেজ মনির হোসাইন মিয়াজী ও মো. আলী। তারা ব্যাংকের সেবার মানের প্রশংসা করে ভবিষ্যতেও গ্রাহকবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক, ব্যবসায়ী এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় সেবা মাস উপলক্ষে গ্রাহকদের জন্য ব্যাংকের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

প্রিন্ট করুন