প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ । ১০:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

অনুষ্ঠানে পৌরসভার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আগামী অর্থবছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণার মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক, ড্রেনেজ, পরিচ্ছন্নতা, আলোকসজ্জা ও নাগরিক সেবা সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

প্রিন্ট করুন