প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৫:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে ডাকাতিয়া নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় শাহরাস্তি ওয়াকওয়ে সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় মো. মঈনুল ইসলাম কাজল বলেন, নদী ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে মাছের পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নদী ও জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ চৌধুরী ও ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুছা আল সিহাব এবং সদস্য হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল ও রকি চন্দ্র সাহা।

প্রেসক্লাবের এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ডাকাতিয়া নদীর জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রিন্ট করুন