প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ১১:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে পৃথক অভিযানে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক প্রকাশ অনিক (২০) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন খেড়িহার এলাকায় পৃথক অভিযান চালিয়ে মিঠুন চন্দ্র দাস (৩৪) ও সজীব চন্দ্র দাস (৩৪) নামে আরও দুজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।

প্রিন্ট করুন