দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সব ধরনের আলোচনা অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
স্পিকার ও ডেপুটি স্পিকারের ভারত সফরের বিষয়ে ভারতের হাইকমিশনার বলেন, তাদের ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, বর্তমান স্পিকার একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। পাশাপাশি তিনি একজন ভালো ফুটবলারও।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, দুই দেশের সংসদ কীভাবে পরস্পরের সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করতে পারে, সাক্ষাতে সে বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও উন্নত ও শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে আলোচনা চলতেই থাকবে। আর এটাই গণতন্ত্রের অংশ।

নিজস্ব প্রতিবেদক