প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু মুসা আল শিহাব, সদস্য মোসাদ্দেক হোসেন জুয়েল ও আবু হানিফসহ অন্যরা।

সৌজন্য সাক্ষাৎকালে শাহরাস্তি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

এ সময় শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন তারা।

প্রিন্ট করুন